আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস,ডেস্ক : প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মা ইলিশের প্রজনন নিরাপদ রাখার লক্ষ্যে কাল শুক্রবার থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ ধরা বন্ধ থাকবে। এ সময়ে পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ থাকবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
উৎপাদন বৃদ্ধি ও ডিম ছাড়ার সুযোগ দিতে সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর মৎস্য অধিদপ্তরে মন্ত্রী শ ম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইলিশ সম্পদ উন্নয়নসংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় এমন সিদ্ধান্তের কথা জানানো হয়। সেখানে শ ম রেজাউল করিম বলেন, ইলিশ সম্পদ রক্ষায় আগের মতো এবারও অসাধু ব্যক্তিদের কোনো ছাড় দেওয়া হবে না। এছাড়া দিনে অভিযানের পাশাপাশি এবার রাতেও অভিযান বৃদ্ধি করা হবে। ইলিশের নিরাপদ প্রজননে যা যা করা দরকার তাই করতে হবে।
এদিকে এ ২২ দিন জেলেদের খাদ্য সহায়তা দেবে সরকার। ইলিশ আহরণে বিরত থাকা ৫৫৪৮৮৭টি জেলে পরিবারের জীবনযাত্রা নির্বাহের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ (চাল) খাদ্য সহায়তা প্রদান করা হবে।
এছাড়া আইন অমান্যকারীকে অন্তত এক ও সর্বোচ্চ দুই বছর সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।
প্রসঙ্গত, বাংলাদেশে ২০০৩ সাল থেকেই জাটকা রক্ষায় কর্মসূচি শুরু হয়। পরে ২০০৮ সাল থেকে প্রথম আশ্বিন মাসে পূর্ণিমার আগে ও পরে মোট ১১ দিন মা-ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। তখন থেকেই এর সুফল পাওয়া যায়। তখন থেকেই ধীরে ধীরে ইলিশের উৎপাদন বাড়ছে। ২০০৮ সাল থেকে প্রথম আশ্বিন মাসে পূর্ণিমার আগে ও পরে মিলিয়ে ১১ দিন মা ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিজ্ঞানীরা গবেষণায় দেখতে পান, শুধু পূর্ণিমায় নয়, এ সময়ের অমাবস্যাতেও ইলিশ ডিম ছাড়ে।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: দাবি পররাষ্ট্রমন্ত্রীর
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহায়তার আশ্বাস চীনের’
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রোববার, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখের বেশি শিশু
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি