২২ জুন ২০২৬

আজ কাল পরশু খোলা থাকবে ব্যাংক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আজ কাল পরশু খোলা থাকবে ব্যাংক

বাংলাপ্রেস ডেস্ক: সাপ্তাহিক ও সাধারণ ছুটি মিলিয়ে আজ শুক্রবার থেকেই মূলত ঈদের ছুটি শুরু হয়েছে। কিন্তু ঈদের আগের সাপ্তাহিক ও সাধারণ ছুটির তিন দিন অর্থাৎ শুক্র শনি ও রোববার (৯, ১০, ১১ তারিখ) কুরবানির হাটের নিকটবর্তী ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক বলেছে, এই দিনগুলোতে ব্যাংক শাখাগুলো সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে হবে।

বুধবার (৭ আগস্ট) একটি প্রজ্ঞাপন জারি করে এই নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে ঘোষিত ছুটির দিনগুলোয় ব্যাংকের সব শাখাসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে ছুটির তিন দিন সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় পরিচালিত কুরবানির পশুর হাটগুলোতে প্রচুর ব্যবসায়ীর সমাগম ঘটে। এ কারণে বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হয়ে থাকে। ফলে হাটগুলোতে আর্থিক লেনদেনের নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, ঈদুল আজহার আগের সাপ্তাহিক ও সাধারণ ছুটির তিন দিন অর্থাৎ শুক্র শনি ও রোববার(৯, ১০, ১১ আগস্ট) দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের যুক্তিসঙ্গত ভাতা দিতে হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি