৮ মে ২০২৬

আজ জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আজ জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছাবেদ সাথী, নিউ ইয়র্ক থেকে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (শুক্রবার) নিউইয়র্কের স্থানীয় সময় দুপুরে (বাংলাদেশ সময় মধ্যরাত) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে ভাষণ দেবেন।

প্রতিবারের মতো এবারো তিনি বাংলায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী তার ভাষণে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী সমাধানে চারটি প্রস্তাব উপস্থাপন করবেন বলে জানা গেছে।

এছাড়া শেখ হাসিনা তার ভাষণে বাংলাদেশের উন্নয়নযাত্রা, অর্থনৈতিক অগ্রগতি, ডিজিটাল বাংলাদেশ গঠন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন প্রসঙ্গও তুলে ধরবেন।

এছাড়া বিশ্বশান্তির লক্ষ্যে কর্মপরিকল্পনা, নিরাপদ অভিবাসন, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের মোকাবেলা এবং ব্লু-ইকোনমি নিয়েও আলোচনা করবেন প্রধানমন্ত্রী।

এর আগে গতকাল (বৃহস্পতিবার) বাংলাদেশে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের সর্বোচ্চ সুযোগ ও সম্ভাবনা রয়েছে উল্লেখ করে বাংলাদেশে বিনিয়োগ করে সমৃদ্ধির অগ্রযাত্রায় অংশীদার হতে মার্কিন ব্যবসায়ীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুশাসন, স্থিতিশীলতা, সন্ত্রাসবাদ ও দুর্নীতির বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় না দেয়ার কারণে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি