৮ মে ২০২৬

আজ ‘গণত‌ন্ত্রের বিজয় দিবস’ পালন করবে আ’লীগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আজ ‘গণত‌ন্ত্রের বিজয় দিবস’ পালন করবে আ’লীগ

বাংলাপ্রেস ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নের দিন, অর্থাৎ আজ ৩০ ডি‌সেম্বর (সোমবার) ঢাকাসহ সারা‌দে‌শে ‘গণত‌ন্ত্রের বিজয় দিবস’ পালন কর‌বে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

কেন্দ্রীয়ভাবে আজ সোমবার বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সাম‌নে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হবে।

গতকাল রোববার (২৯ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগ সভপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সেসময় তিনি বলেন, সারাদেশে সমাবেশের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হবে। ঢাকায় সোমবার বিকেল ৩টায় সমাবেশ করা হবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ যৌথভাবে এ কর্মসূচি পালন করবে।

সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের বাকি কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করেন কাদের। এর আগে রোববার দুপুরে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রসহ অধিকাংশ কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা করা হয়। সেসময় সংরক্ষিত নারী কাউন্সিলর ও কিছু ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত না হওয়ায় রাতে তাদের নাম ঘোষণা করা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি