৫ মে ২০২৬

আজ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আজ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী
বাংলাপ্রেস ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১৯ সালের ১৪ জুলাই মারা যান। নব্বইয়ের গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানো সামরিক শাসক এরশাদ ১৯৩০ সালে ভারতের কোচবিহারের দিনাহাটায় জন্মগ্রহণ করেন। তবে দেশভাগের পর সপরিবারে রংপুরে স্থায়ী হন। ১৯৫২ সালে সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করে ১৯৭৮ সালে সেনাপ্রধানের দায়িত্ব পান। ১৯৮২ সালে রক্তপাতহীন সেনা অভ্যুত্থানে ক্ষমতায় এসে প্রায় ৯ বছর দেশ শাসন করেন তিনি। ১৯৯০ সালে গণঅভ্যুত্থানে ক্ষমতা ছাড়লেও আমৃত্যু রাজনীতিতে নিজের গুরুত্ব বজায় রাখেন। কারাগারে থেকে ১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনে পাঁচটি করে আসনে জয়ী হন। ১৯৯৬ সালে আওয়ামী লীগকে সরকার গঠনে সমর্থন দেয় তার নেতৃত্বাধীন জাপা। ২০০৮ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক হয়ে ভোটে অংশ নেয় জাপা। নির্বাচনের পর প্রধানমন্ত্রীর বিশেষ দূত হন এরশাদ। একাদশ সংসদ নির্বাচনে বিএনপির চেয়ে প্রায় চারগুণ বেশি আসন পায় জাপা। বিরোধীদলীয় নেতা হন এরশাদ। এ পদে থাকা অবস্থায়ই তার মৃত্যু হয়। জাতীয় পার্টি (জাপা)-র প্রতিষ্ঠাতা এরশাদের মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে আজ সকালে জাপার জ্যেষ্ঠ নেতারা রংপুরের পল্লীনিবাসে এরশাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। দুপুরে রাজধানীর কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১০ হাজার দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন জাপা চেয়ারম্যান জিএম কাদের। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন জাপা নেতারা। গরিবদের মধ্যে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে দেশের সব জেলা-উপজেলায়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি