২১ জুন ২০২৬

আজ ছেলেদের ক্রিকেটেও সোনা জিততে চায় বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আজ ছেলেদের ক্রিকেটেও সোনা জিততে চায় বাংলাদেশ

বাংলাপ্রেস ডেস্ক: সাউথ এশিয়ান গেমস (এসএ গেমস) ক্রিকেটে স্বর্ণ জয়ের লক্ষে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনাল ম্যাচে আজ সোমবার মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায়।

লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে সুবিধা করতে পারেনি বাংলাদেশের যুবারা। ফাইনালের আগের ম্যাচে, লংকানদের বিপক্ষে ৯ উইকেটে হেরেছে সৌম্য-আফিফরা।

তবে টানা তিন ম্যাচ জিতে আগেই ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ স্বর্ণ জিতেই জবাব দিতে চায়। আর হারলে রৌপ্য নিয়েই সন্তুষ্ট থাকতে হবে নাজমুল হোসেন শান্ত’র দলকে।

এসএ গেমসে মেয়েদের ক্রিকেট এবারই প্রথম অন্তর্ভুক্ত করা হয়। আর প্রথমবারেই বাজিমাত করেছে বাংলাদেশ। রোববার চরম উত্তেজনাপূর্ণ নাটকীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ২ রানে হারিয়ে সোনা জিতেছে সালমা খাতুনের নেতৃত্বাধীন দল। এবার ছেলেরাও স্বর্ণ পদক জয়ের লড়াইয়ে মাঠে নামবে।

এদিকে, অঘোষিত ফাইনালের ধারাবাহিকতায় মূল ফাইনালটাও জিততে চায় শ্রীলঙ্কা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি