আজ বিজিবির কুচকাওয়াজ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: বর্ডার গার্ড বাংলাদেশ’র ‘বিজিবি দিবস-২০১৯’ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ দিবসের কর্মসূচি অনুযায়ী রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের বীরউত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে আজ সকাল ১০টায় কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করবেন। পরে প্রধানমন্ত্রী বিজিবিতে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিজিবির কর্মকর্তা ও সদস্যদের পদক প্রদান করবেন।
এ ছাড়াও মোটর র্যালি এবং ‘স্বাধীনতা ও উন্নয়নের অগ্রযাত্রায় বিজিবি’র ওপর সম্মিলিত প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
দুপুর ১২টা ২০ মিনিটে বীরউত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে প্রধানমন্ত্রী বিজিবি সদস্যদের বিশেষ দরবার গ্রহণ করবেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১০ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১০ মাস আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি