আজ ৫১ গোয়েন্দা কর্মকর্তার সিকিউরিটি ক্লিয়ারেন্স স্থগিত করবেন ট্রাম্প
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নোমান সাবিত: আহ সোমবার শপথের পরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫১ জন গোয়েন্দা কর্মকর্তার সিকিউরিটি ক্লিয়ারেন্স স্থগিত করবেন। যারা ২০২০ সালের নির্বাচনের আগে হান্টার বাইডেনের ল্যাপটপ নিয়ে প্রতিবেদনকে রাশিয়ান অপপ্রচারের 'ক্লাসিক উদাহরণ' বলে দাবি করেছিলেন। ফক্স নিউজের সূত্রে নিউ ইয়র্ক পোষ্টের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ফক্স নিউজ সূত্র জানিয়েছে, ট্রাম্প এই তথাকথিত 'যারা মিথ্যা গুপ্তচর'-এর ক্লিয়ারেন্স বাতিল করবেন। যা তিনি প্রথম দিনেই ওভাল অফিসে ফিরে একাধিক নির্বাহী আদেশের অংশ হিসেবে সই করবেন বলে আশা করা হচ্ছে। ।
ফেডারেল কর্তৃপক্ষ পরবর্তীতে নিশ্চিত করে যে প্রেসিডেন্ট বাইডেনের ছেলের ল্যাপটপটি আসল ছিল। তবে জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেছেন যে তারা ২০২০ সালের সেই চিঠির পক্ষে দাঁড়িয়েছেন। যেখানে তারা অপপ্রচারের আশঙ্কা প্রকাশ করেছিলেন।
'দ্য পোস্ট'-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে নির্বাচনের আগে বাইডেন পরিবার সম্পর্কে অভিযোগ ছিল—বিদেশি প্রভাব খাটানো, মাদক সেবন এবং অন্যান্য আপত্তিকর কার্যকলাপ নিয়ে।
ল্যাপটপের ইমেইলগুলো দেখায় যে হান্টার বাইডেন, যিনি তখন ইউক্রেনের একটি শক্তি প্রতিষ্ঠানের বোর্ডে ছিলেন। তার বাবা তৎকালীন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রতিষ্ঠানের এক শীর্ষ কর্মকর্তার পরিচয় করিয়ে দিয়েছিলেন।
২০১৯ সালে ডেলাওয়্যারের একটি কম্পিউটার দোকানে ফেলে যাওয়া ডিভাইসটি এফবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছিল এবং হার্ড ড্রাইভের একটি কপি 'দ্য পোস্ট'-এর কাছে পাঠানো হয়েছিল।
'ল্যাপটপ ফ্রম হেল' নামে পরিচিত এই ল্যাপটপের তথ্য ফেডারেল প্রসিকিউটরদের দ্বারা যাচাই করা হয় এবং এটি হান্টারের গত বছরের অস্ত্র মামলায় ব্যবহার করা হয়।
তবে যেসব সাবেক গোয়েন্দা কর্মকর্তারা এই ডেটার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তারা তাদের দাবি ধরে রেখেছেন বা মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
একজন আইনজীবী বলেছেন যে ২০২০ সালের অক্টোবরের সেই চিঠি শুধুমাত্র একটি সতর্কবার্তা ছিল, যা বিদেশি হস্তক্ষেপের বিষয়ে সচেতন থাকার গুরুত্ব তুলে ধরেছিল।
ট্রাম্পের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প তার শপথ গ্রহণের পরে ২০০টির বেশি নির্বাহী আদেশে সই করবেন।
এই বিষয়ে ট্রাম্পের একজন মুখপাত্রের কাছে পাঠানো ইমেইলের তাৎক্ষণিক উত্তর পাওয়া যায়নি।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
ভেনিজুয়েলার ভূমিকম্পে বিপর্যয়, প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
জন্মসূত্রে নাগরিকত্ব বহালের পক্ষে যুক্তরাষ্ট্রের ৬৯ শতাংশ মানুষ
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
রেকর্ডভাঙা দাবদাহে ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, তাপমাত্রা ছাড়াতে পারে ৪৩ ডিগ্রি
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি