৬ মে ২০২৬

আইভীকে ভার্চুয়ালি শপথ পড়ালেন প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আইভীকে ভার্চুয়ালি শপথ পড়ালেন প্রধানমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ভার্চুয়ালি শপথ পড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৯ ফেব্রুয়ারি) গণভবন থেকে এ শপথ বাক্য পাঠ করান তিনি। মেয়রের শপথ নেয়ার পর নবনির্বাচিত কাউন্সিলদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী তৃতীয়বারের মতো নাসিকের মেয়র নির্বাচিত হন। নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম চেয়ারম্যান আলী আহাম্মদ চুনকার মেয়ে আইভী মেয়র পদে ২০১১ সালে প্রথমবার নির্বাচিত হয়ে নারী মেয়র হওয়ার ইতিহাস গড়েন। এবার রেকর্ড গড়েন কোনো সিটির তৃতীয়বার মেয়র হিসেবে জয়ী হয়ে। ডা. আইভীর জন্ম ১৯৬৬ সালের ৫ জুন। তার বাবা আলী আহাম্মদ চুনকা ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি। আইভীর রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয় শিক্ষাজীবনেই। ১৯৮৪ সালে তিনি নারায়ণগঞ্জের একটি ওয়ার্ড কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন। এরপরের বছরই মারা যান তার বাবা আলী আহাম্মদ চুনকা। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি