৬ মে ২০২৬

আইটি উদ্যোক্তা ফাহিম সালেহ’র খুনের বিচার চায় বেসিস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আইটি উদ্যোক্তা ফাহিম সালেহ’র খুনের বিচার চায় বেসিস
বাংলাপ্রেস ডেস্ক: নিউ ইয়র্কে তথ্যপ্রযুক্তি খাতের বাংলাদেশি উদ্যোক্তা ফাহিম সালেহে’র খুনের ঘটনায় দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) শোক ও তীব্র নিন্দা জানিয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে দ্রুত বিচার প্রক্রিয়ায় আনারও দাবি জানিয়েছে সংগঠনটি। বুধবার (১৫ জুলাই) রাতে বেসিসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তরুণ উদ্যোক্তা ফাহিম সালেহ দেশের মোবাইল অ্যাপভিত্তিক রাইড সেবাদাতা প্রতিষ্ঠান পাঠাও-এর সহপ্রতিষ্ঠাতা। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নিউ ইয়র্ক সিটির ম্যানহাটানে নিজ অ্যাপার্টমেন্টে নৃশংসভাবে খুন হন তিনি। বিজ্ঞপ্তিতে বেসিস বলছে, এ ঘটনায় আমরা রীতিমতো স্তম্ভিত। একইসঙ্গে আমরা তথ্যপ্রযুক্তি খাতের সব উদ্যোক্তা ও ব্যবসায়ীর পক্ষ থেকে এ নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। ফাহিম সালেহ ইনফরমেশন সিস্টেম নিয়ে পড়ালেখা করেন যুক্তরাষ্ট্রের বেন্টলি বিশ্ববিদ্যালয়ে। ২০১৪ সালে নিউইয়র্ক থেকে ঢাকায় ফিরে ‘পাঠাও অ্যাপ’ চালু করে নতুন প্রজন্মের উদ্যোক্তা হিসেবে খ্যাতি লাভ করেন। বাংলাদেশে পাঠাও ছাড়াও নাইজেরিয়াতে ‘গোকান্ডা’ নামে রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম চালু করেছিলেন তিনি। পেশায় ওয়েব ডেভেলপার ফাহিম অ্যাডভেঞ্জার ক্যাপিটাল গ্লোবাল নামক একটি ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানেরও উদ্যোক্তা ছিলেন। বেসিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফাহিম সালেহের অকালমৃত্যুতে দেশের আইটি ইন্ডাস্ট্রি কেবল একজন সফল উদ্যোক্তাকে হারায়নি, বরং দেশের তরুণ স্টার্টআপ উদ্যোক্তারা হারিয়েছেন তাদের একজন অন্যতম অনুপ্রেরণাদাতা ও পথপ্রদর্শককে। তরুণদের মধ্যে স্টার্টআপ কমিউনিটি গড়ে তোলার যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে, তাতে ফাহিম সালেহ’র এমন মৃত্যু নিঃসন্দেহে একটি বড় রকমের ধাক্কা হিসেবে প্রতিভাত হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফাহিম সালেহ’র এই হত্যাকাণ্ডের পেছনে জড়িতদের খুঁজে বের করে দ্রুত বিচার প্রক্রিয়ায় আনার জন্যও বেসিসের পক্ষ থেকে আমরা কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি