৫ মে ২০২৬

আইটেম গানে সানি লিওন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আইটেম গানে সানি লিওন

বাংলাপ্রেস ডেস্ক: সানি লিওন। অভিনয়ের পাশাপাশি আইটেম গানেও দর্শক মাত করে রাখেন এই লাস্যময়ী। এবার ‘হ্যালো জি’ শিরোনামের একটি গানে আবারো নিজের উষ্ণতা ছড়ালেন তিনি। একতা কাপুরের অল্ট বালাজি ও জি ফাইভের ওয়েব সিরিজ ‘রাগিনি এমএমএস রিটার্নস’-এর দ্বিতীয় সিজনের জন্য গানটি নির্মান করা হয়েছে। গানে বরাবরের মতোই আকষর্ণীয় রূপে হাজির হয়েছেন সাবেক এই পর্নস্টার।

গানটি গেয়েছেন ‘বেবি ডল’খ্যাত গায়িকা কণিকা কাপুর। কম্পোজ করেছেন মিত ব্রোস। ‘হ্যালো জি’ গানের কোরিওগ্রাফি করেছেন বিষ্ণু দেবা।

সানি লিওন বলেন, একতা কাপুরের সঙ্গে আগেও কাজ করেছি এবং সেগুলো অনেক সাড়া ফেলেছে। আমাদের একসঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। এবার আশা করছি, আরো ভালো সাফল্য পাব। এটি খুবই আকর্ষণীয় একটি গান। ভিডিওটি চমৎকার! গানের সবকিছুই আমার পছন্দ এবং এজন্যই এতে কাজ করতে রাজি হয়েছি।

রাগিনি শ্রফ নামের ২০ বছরের এক মেয়েকে নিয়ে ‘রাগিনি এমএমএস রিটার্নস’ সিজন টুয়ের কাহিনি তৈরি। বন্ধুদের সঙ্গে ভ্রমণে গিয়ে নানা ঘটনার মুখোমুখি হতে হয় তাকে।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- দিব্য আগরওয়াল, বরুণ সুদ, স্নেহা নামানান্দি, নবনীত কউর প্রমুখ। আগামী ১৮ ডিসেম্বর থেকে গানটি প্রচার হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি