৪ মে ২০২৬

আইসিসি থেকে এখনো কোনো চিঠি পাইনি: আসিফ আকবর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২৬, ০৪:০৮ এএম
আইসিসি থেকে এখনো কোনো চিঠি পাইনি: আসিফ আকবর

বাংলাপ্রেস ডেস্ক: ভারতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা ইস্যুতে চলমান আইসিসি-বিসিবি চিঠি চালাচালির বিষয়ে কথা বলেছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। জানালেন, ভেন্যু পরিবর্তন নিয়ে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির পক্ষ থেকে এখনো চিঠি পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিপিএলের সিলেট পর্ব শেষে গতকাল সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে আসিফ বলেন, একটু আগে প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেছিলাম এরকম কোনো নিউজ আছে কি না। আসলে এরকম কোনো নিউজ নেই আমাদের কাছে। আইসিসি থেকে কোনো চিঠি আমরা পাইনি এখনো এ বিষয়ে।

ভেন্যু নিয়ে ভারতীয় গণমাধ্যমের দাবির বিষয়ে বিসিবির এই পরিচালক বলেন, ইন্ডিয়ান নিউজ ওরা ওদের মতো করুক। আপনারা প্রপার নিউজটা দিয়ে দিন তাহলেই হবে। আইসিসি কী বলছে অবশ্যই আমরা আপনাদের জানাব।

বিসিবি সঠিক তথ্য দেওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, আমাদের দেশে একটা নেচার আছে, একটু অস্থিতিশীল থাকি এবং খুব দ্রুত শুনি আবার ভুলে যাই। আমাদের জায়গা থেকে হুটহাট কথা বলতে পারি না। বোর্ড থেকে যখন আমরা সিগন্যাল পাই তখনই আপনাদের বলি। অথেনটিক যেন হয়। এখন পর্যন্ত এমন কোনো তথ্য আমরা দিইনি যেটা বোর্ড কর্তৃক ফিল্টারড না। আমরা আইসিসির চিঠির অপেক্ষায় আছি।

 

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি