৫ মে ২০২৬

আইসিসি থেকে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আইসিসি থেকে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
বাংলাপ্রেস ডেস্ক: বেশ কয়েকদিন কানাঘুষার পর অবশেষে বাংলাদেশ থেকে সরিয়ে নেয়া হলো নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। মঙ্গলবার (২০ আগস্ট) এক বোর্ড সভায় রাজনৈতিক অস্থিরতার কারণে নিরাপত্তার বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। খবর ক্রিকবাজ বাংলাদেশে গত কয়েকদিনের উদ্ভুত পরিস্থিতিতে এ বিশ্বকাপ আয়োজন নিয়ে সংশয় ছিলই। যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আশার কথা শোনানো হয়েছিল। মেগা টুর্নামেন্টটির নতুন আয়োজক করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। বিশ্বকাপ আমিরাতে হলেও আনুষ্ঠানিক আয়োজক থাকবে বাংলাদেশ। সিলেট এবং ঢাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল। এবারের নারীদের টি-২০ বিশ্বকাপে অংশ নেবে ১০ দল। আসরটি সরে আরব আমিরাতে গেলেও দেশটির ক্রিকেট দল আসরে অংশ নিতে পারবে না। আইসিসির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্তের কথা সূত্রের বরাতে জানিয়েছে ক্রিকবাজ। তবে এখন পর্যন্ত বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি