৪ মে ২০২৬

আইসিসি থেকে বিশাল সুখবর পেল বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০১:৫১ পিএম
আইসিসি থেকে বিশাল সুখবর পেল বাংলাদেশ

বাংলাপ্রেস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতার ঠিক পর আইসিসি থেকে বড় সুখবর পেল বাংলাদেশ।

আইসিসি র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নয় নম্বরে উঠে এসেছে মেহেদী হাসান মিরাজের দল। এতে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার লড়াইয়ে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

আগামী বছরের ৩১ মার্চের র‌্যাংকিংয়ের ওপর ভিত্তি করে চূড়ান্ত হবে বিশ্বকাপে সরাসরি খেলা দলগুলোর নাম। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া র‌্যাংকিংয়ের অন্য শীর্ষ আট দল সরাসরি খেলবে বিশ্বকাপে। এই মুহূর্তে ওয়ানডে র‌্যাংকিংয়ে দক্ষিণ আফ্রিকা পাঁচে ও জিম্বাবুয়ে রয়েছে ১১ নম্বরে।

অর্থাৎ, নবম স্থান ধরে রাখতে পারলে ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ। পাকিস্তানের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পরও ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ে ১০ নম্বরে ছিল বাংলাদেশ। ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ছিল নয়ে।

র‌্যাংকিংয়ের চার নম্বর দল পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতায় বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে তিন। এতে ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন নয় নম্বরে। বিপরীতে র‌্যাংকিংয়ে পতন না হলেও তিন রেটিং পয়েন্ট হারিয়েছে পাকিস্তান (১০২)।

আটে থাকা ইংল্যান্ডের (৮৮) চেয়ে এখনো নয় রেটিং পয়েন্টে পিছিয়ে বাংলাদেশ। আপাতত র‌্যাংকিংয়ে আরও উন্নতি কঠিন হলেও রেটিং পয়েন্ট বাড়ানোর সুযোগ আছে বাংলাদেশের। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড।

ওয়ানডে র‌্যাংকিংয়ের দুই নম্বরে কিউইরা তাদের হারাতে পারলে পুরস্কার মিলবে আরও বেশি। ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি ১৭, ২০ ও ২৩ এপ্রিল। আইপিএল ও পিএসএলে ব্যস্ত থাকায় শীর্ষ ক্রিকেটারদের এই সিরিজে পাবে না নিউজিল্যান্ড। র‌্যাংকিংয়ে অবস্থান মজবুত করার দারুণ সুযোগ তাই বাংলাদেশের সামনে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি