৪ মে ২০২৬

আইসিইউতে পরিচালক কাজী হায়াত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আইসিইউতে পরিচালক কাজী হায়াত
বাংলাপ্রেস ডেস্ক: দেশের জনপ্রিয় পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ আবারও অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ অবস্থায় তাকে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। কাজী হায়াৎতের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক বিপ্লব শরীফ। বুধবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানান। চলচ্চিত্র পরিচালক বিপ্লব শরীফ ফেসবুকে লিখেন, চলচ্চিত্রে আমার একমাত্র অভিভাবক প্রখ্যাত পরিচালক, প্রযোজক ও অভিনেতা শ্রদ্ধেয় কাজী হায়াৎ অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে আছেন। ফেসবুকের সকল বন্ধুদের কাছে দোয়া কামনা করছি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আমিন। এর আগে গত ৯ ডিসেম্বরও চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এছাড়া চলতি বছরের মার্চ মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন দেশের স্বনামধন্য এই চলচ্চিত্র পরিচালক। অবস্থার অবনতি হওয়ার কারণে তখন ভর্তি হয়েছিলেন রাজধানীর একটি হাসপাতালে। ১৯৭৪ সালে পরিচালক মমতাজ আলীর সঙ্গে সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন কাজী হায়াৎ। ১৯৭৯ সালে ‘দ্য ফাদার’ চলচ্চিত্রের মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশের তার। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি