২১ জুন ২০২৬

আইপিএলের ১৩তম আসর স্থগিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আইপিএলের ১৩তম আসর স্থগিত

বাংলাপ্রেস ডেস্ক : করোনাভাইরাসে স্থবির হয়ে গেলো বিশ্বক্রীড়াঙ্গণ। ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩তম আসর।

করোনাভাইরাসের জন্য পিছিয়ে যাবে না আইপিএল। চলতি মাসের শুরুতে বেশ জোড় গলায় বলেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। তবে শুক্রবার এক জরুরি সভায় সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হলেন প্রিন্স অব কলকাতা।

দেশটির ক্রীড়া ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা আর পরিস্থিতি বিবেচনা করে নতুন দিনক্ষণ ঘোষণা করবে বিসিসিআই।

আইপিএল চেয়ারম্যান রাজিব শুক্লা বলেন, '২৯ মার্চ শুরু হবার কথা ছিলো, প্রস্তুতিও চলছিলো বেশ জোরেশোরে। ১৭ দিন পিছিয়ে যাওয়ায় বড় অঙ্কের লোকসানে পরতে হবে বিসিসিআইকে।'

এদিকে পাকিস্তান সুপার লিগের বেশ কিছু বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফ নিজ দেশে ফেরার উদ্যোগ নিয়েছেন। অ্যালেক্স হেইলস, জেসন রয়, রাইলি রুশো, কার্লোস ব্রাথওয়েটের মতো ১০ ক্রিকেটার ইতোমধ্যে পাকিস্তান ছাড়ার ঘোষণা দিয়েছেন।

এদিকে পিএসএলের পরবর্তী ম্যাচগুলো দর্শকশূন্য মাঠে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, 'সব বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফকে সুযোগ দেয়া হয়েছে। তারা ঝুঁকি মনে করলে নিজ দেশে ফিরে যেতে পারবে। পিসিবি তাদের সর্বাত্মক সহযোগিতা করবে। তবে পিএসএল সূচি অনুযায়ী চলবে।'

এদিকে শ্রীলঙ্কায় সফর করেও সিরিজ বাতিল করেছে ইংল্যান্ড। চার দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন শেষে এ সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। ব্রিটিশ হাইকমিশনের পরামর্শে নিজ দেশে ফিরে যেতে হচ্ছে ইংলিশ ক্রিকেটারদের। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি হবার কথা ছিলো ১৯ মার্চ।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর দ্বিতীয় লেগের সব ম্যাচ স্থগিতের ঘোষণা দিয়েছে উয়েফা। ইউরোপা লিগের পরবর্তী সপ্তাহের ম্যাচগুলোও বন্ধ ঘোষণা করা হয়েছে। স্প্যানিশ লিগ ও ইতালিয়ান লিগের পর দুই সপ্তাহের জন্য স্থগিত ডাচ ও পর্তুগিজ লিগ। ৩ এপ্রিল পর্যন্ত মাঠে গড়াবে না ইংলিশ প্রিমিয়ার লিগ। অনির্দিষ্টকালীন সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ফ্রেঞ্চ লিগও।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি