৪ মে ২০২৬

আইনশৃঙ্খলার সর্বোচ্চ সেবা দিতে চান ওসি আমিনুর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আইনশৃঙ্খলার সর্বোচ্চ সেবা দিতে চান ওসি আমিনুর

ফরিদপুর থেকে সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারী থানার ওসি হিসেবে যোগ দিয়েছেন চৌকস পুলিশ কর্মকর্তা মো. আমিনুর রহমান। গত ২৩ সেপ্টেম্বর তিনি আনুষ্ঠানিক কর্মস্থলে যোগ দেন।

বোয়ালমারী থানায় যোগ দেয়ার পর থেকে নির্ঘুম ও নিরলসভাবে কাজ করছেন পুলিশের এই কর্মকর্তা। ইতিমধ্যে তিনি বেশ কয়েকটি সফল অভিযানের মাধ্যমে গুরুত্বপ‚র্ণ তথ্য উদঘাটন করেছেন। এছাড়াও আরও কয়েকজন দাগী আসামী গ্রেফতারে নেতৃত্ব দিয়েছেন। এভাবে তিনি অল্প সময়েই তার কৃতিত্ব দেখিয়েছেন। স্থানীয় লোকজন এই তথ্য জানিয়েছেন। এই প্রসঙ্গে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান জানান, পুলিশ হচ্ছে জনগণের সেবক। তিনি পুলিশের যোগ দেয়ার পর থেকে সব সময় এই কথা মাথায় রেখে কাজ করে এসেছেন।

ভবিষ্যতেও এই লক্ষ্যকে সামনে রেখে জনগণের সেবক হিসেবে নিরলস ভাবে কাজ করে যেতে চান।‘এখন পর্যন্ত মানুষের নির্ভরযোগ্য ঠিকানা পুলিশ। স্থানীয়ভাবে ন্যায় বিচার না পাওয়া এবং ফৌজদারী অপরাধের বিচার পেতে সর্বস্তরের মানুষ ছুটে আসেন পুলিশের কাছে। সে ক্ষেত্রে অসহায় ও নির্যাতিত মানুষের পুলিশী সহযোগিতা বেশি দরকার। কারণ স্থানীয়ভাবে প্রভাবশালীদের কাছে তারা নির্যাতনের শিকার হন এবং ন্যায় বিচার পান না। এই পরিস্থিতিতে যদি তারা পুলিশের সহযোগিতা না পায় তাহলে তাদের যাওয়ার জায়গা থাকে না। সে বিষয়টি মাথায় রেখে পুলিশকে কাজ করতে হয়।’

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা ব্যাপারে সর্বোচ্চ সেবায় নিজেকে নিয়োজিত রাখবো ‘জনগণের সেবার জন্যই বসেছি। জনগণকে সেবার দিয়েই যাবো। উপজেলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করে যাচ্ছি। আমি জনগণকে সঠিক সেবাটি দিতে সব সময় প্রস্তুত রয়েছি। মাদক, ইভটিজিং, চুরি-ডাকাতি, বাল্য বিবাহ ও কিশোর অপরাধ সমাজ থেকে নির্মূল করতে সকলের সহযোগীতায় এগিয়ে আসতে হবে। পুলিশের একার পক্ষে সব কাজ করা সম্ভব না, যার যার অবস্থান থেকে ভালো কাজে সহযোগিতা করতে হবে। এই জন্য সব সময়-সকলের কাজে সবার সহযোগিতা চাই।’

আলাপচারিতায় তিনি আরও বলেন, ‘সব পেশায় ভালো মানুষের পাশপাশি খারাপ মানুষও থাকবে- এটা স্বাভাবিক। আমাদের ক্ষেত্রেও তা চিরন্তন সত্য। তবে যারা মানুষের কাছে দায়বদ্ধ হয়ে কাজ করে তারা খারাপ হতে পারে না। তাদের কাছে সেবাপ্রার্থীরা অবহেলার পাত্র হতে পারে না। এই বিশ্বাসটি আমি লালন করি। সেভাবে সেবার দেয়ার জন্য বদ্ধপরিকর হয়ে কাজ করছি আমি।’

জানা গেছে, মাদারীপুর জেলার সদর উপজেলা এলাকার সন্তান অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান। পাঁচ ভাই ও এক বোনের ভিতর তিনি মেঝো। উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন জগনাথ ইউনির্ভাসিটিতে। ২০০০ সালে পুলিশের এসআই পদে যোগদান এবং ২০০১ সালে ফরিদপুরের বোয়ালমারী থানায় প্রথম এসআই পদে যোগদান করেছিলেন। নিজের দক্ষতা ও সাহসিকতায় তিনি আইজিপি ব্যাচ দুইবার পুরুষ্কার পান। ২০১১ সালে পরিদর্শক (তদন্ত) হিসেবে পদোন্নতি পান। অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে প্রথম ২০১৪ সালের নভেম্বরে রাজবাড়ি জেলার পাংশা থানায় দায়িত্ব পালন করেছেন এবং ফরিদপুরের বোয়ালমারী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পূর্বে মানিকগঞ্জ জেলায় হরিরামপুর থানায় ওসি হিসাবে কর্মরত ছিলেন। সবখানে জনগণের সাথে মিশে গিয়ে কাজ করার জন্য তার একটা সুখ্যাতি রয়েছে। এ কারণে সবার কাছে ভালো গ্রহণযোগ্যতাও রয়েছে তাঁর। বোয়ালমারী থানায় দায়িত্ব পালনে তিনি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ ও জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি