আইনি জটিলতায় শাহরুখকন্যা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: শাহরুখ খানের পর এবার আইনি জটিলতায় তার মেয়ে সুহানা খান। কৃষকদের কোটাভুক্ত জমি কিনে বিপাকে পড়েছেন শাহরুখকন্যা।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, মুম্বাইয়ের আলীগড়ে ১২ কোটির অধিক মূল্যে একটি জমি কিনেছেন সুহানা খান।
জানা গেছে, ওই জমির মালিকানা প্রশাসনের।কৃষকদের কৃষিকাজের জন্য রাখা ছিল। জমিটি সুহানা কিনেছিলেন তিন বোন অঞ্জলি, রেখা, প্রিয়ার থেকে। ওই তিন বোন নাকি নাকি তাদের বাবা-মায়ের থেকে পেয়েছিলেন উত্তরাধিকার সূত্রে।
এই জমি কৃষকদের স্বার্থেই রেখেছিল সরকার।এরইমধ্যে জমিটি রেজিস্ট্রি করে নিয়েছেন শাহরুখকন্যা। নথিপত্রে তাকে কৃষক হিসেবে দেখানো হয়েছে। জমির মালিকানা নিয়ে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে। শিগগিরই রিপোর্ট পেশ করা হবে বলে জানা যাচ্ছে।তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি সুহানা কিংবা শাহরুখ।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি

আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি