আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন সালাহউদ্দিন
বাংলা প্রেস
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৫:২৭ এএম
বাংলাপ্রেস ডেস্ক: আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। মঙ্গবার (২৮ অক্টোবর) বিকাল ৪টা ৩০ মিনিট সচিবালয়ে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
সালাহউদ্দিন আহমদ কী কারণে আইন মন্ত্রণালয়ে যাবেন তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে- জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে নির্বাচনি প্রতীক কী হবে সে বিষয়ে আালোচনা করতে তিনি সচিবালয়ে যাবেন।
আরেকটি সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরে দেশে ফিরছেন। তার ফেরাকে কেন্দ্র করে কোনো বিষয়ের ওপর আলাপ করতে যাবেন তিনি।
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি