৫ মে ২০২৬

আইন সংশোধনের দাবিতে ঢাকার রাস্তায় সম্পাদকরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
আইন সংশোধনের দাবিতে ঢাকার রাস্তায় সম্পাদকরা
বাংলাপ্রেস অনলাইন: ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত ৯টি ধারা সংশোধনের দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন পত্রিকার সম্পাদকরা। সোমবার বেলা ১১টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। তিনি সম্পাদক পরিষদের বিভিন্ন দাবি নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি নিউ এজের সম্পাদক নুরুল কবির, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনিরুজ্জামান, বনিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দৈনিক সমকালে ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী প্রমুখ। সম্পাদকরা বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের ৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২, ৪৩ ও ৫৩ ধারা স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতাকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করবে। তাই আমরা এগুলোর সংশোধন চাইছি।’ মানববন্ধনে সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মাহ্ফুজ আনাম তাদের দাবি তুলে ধরে বলেন, সরকারের মন্ত্রীরা বলছেন, আলোচনা বন্ধ হয়নি। এটা ইতিবাচক। কিন্তু আলোচনার নামে যেন প্রহসন না হয়। তাদের ভাষ্য, উল্লিখিত ৯টি ধারা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করবে। এজন্য ২১ অক্টোবর শুরু হতে যাওয়া বর্তমান সংসদের শেষ অধিবেশনে ধারাগুলো সংশোধন করে আইনটি পরিবর্তনের দাবি পরিষদের। বাংলাপ্রেস/ইউএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি