৪ মে ২০২৬

আইফোনের ডিজাইনার জনি আইভ 'অ্যাপল' ছেড়ে যাচ্ছেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আইফোনের ডিজাইনার জনি আইভ 'অ্যাপল' ছেড়ে যাচ্ছেন

বাংলাপ্রেস ডেস্ক: ব্রিটিশ নাগরিক স্যার জনি আইভ দু দশকের বেশি সময় ধরে অ্যাপলকে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত করতে কাজ করে গেছেন। সেই অ্যাপল ছেড়ে এবার নিজেই একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে সময় ব্যয় করবেন তিনি। আইম্যাক, আইপড ও আইফোনের ডিজাইনার স্যার জনাথন (জনি আইভ) এবছরের শেষের দিকেই অ্যাপল ছাড়বেন। সূত্র : বিবিসি।

তিনি মূলত লাভফ্রম নামে একটি ক্রিয়েটিভ ফার্মের কাজ শুরু করবেন। মজার ব্যাপার হলো এই ফার্মটির প্রথম গ্রাহক হতে যাচ্ছে অ্যাপল নিজেই। অ্যাপল বস টিম কুক বলেছেন, "অ্যাপল পুনরুজ্জীবনে তার ভূমিকা অতুলনীয়।"

কিন্তু জনি আইভের যাওয়ার খবরটা এমন সময় এলো যখন টেক জায়ান্ট অ্যাপলে কিছু বড় পরিবর্তন হতে যাচ্ছিলো। রিটেইল প্রধান অ্যাঞ্জেলা আহরেনডটস এপ্রিলেই কোম্পানি ছেড়েছেন আবার বিনিয়োগকারীদের মধ্যেও আইফোন বিক্রি কমে যাওয়া নিয়ে এক ধরণের উদ্বেগ তৈরি হয়েছে। 'আইফোন-আসক্তি' ঠেকাতে অ্যাপলকে আহ্বান আইফোন ইতিহাসে সবচেয়ে বড় ডিসপ্লে নিয়ে নতুন সেট।

স্যার জনাথন এক বিবৃতিতে জানিয়েছেন, "ত্রিশ বছর ও অসংখ্য প্রজেক্ট নিয়ে কাজ করার পর একটি চমৎকার ডিজাইনের সাথে কাজ করতে পেরে আমি গর্বিত।"

ওদিকে তার নতুন ফার্ম লাভফ্রম সম্পর্কে এখনো তেমন কিছু বিস্তারিত জানানো হয়নি। তবে ক্যালিফোর্নিয়া ভিত্তিক প্রতিষ্ঠানটি এক বিশেষ প্রযুক্তি নিয়ে কাজ করবে বলে জানা যাচ্ছে। একটি সংবাদপত্রে দেয়া সাক্ষাতকারে অ্যাপল থেকে নিজের বিদায়ের খবর দিয়েছেন স্যার জন আইভ। সেখানে তিনি বলেছেন অ্যাপলে তার সহকর্মী মার্ক নিউসনও তার সাথে যোগ দিতে যাচ্ছেন। নতুন প্রতিষ্ঠান তার ডিজাইনের বাইরেও অনেক কিছু নিয়ে কাজ করবেন বলে বলেছেন তিনি।

স্যার জনাথন ১৯৯৬ সালে অ্যাপল ডিজাইন স্টুডিরও প্রধান হিসেবে যোগ দিয়েছিলেন। তখন কোম্পানির অবস্থা ছিলো খারাপ এবং রীতিমত কর্মী ছাটাই চলছিলো। ১৯৯৮ সালে তার ডিজাইন করা আইম্যাক দিয়েই সুদিনের পথে যাত্রা শুরু করে অ্যাপল। ২০০১ এ আইপড নিয়ে আসেন তিনি এবং সেটিতেও রমরমা ব্যবসা হয়। অ্যাপলের প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবস স্যার জনাথন সম্পর্কে বলেছিলেন, "অ্যাপলে আমার কোনা আধ্যাত্মিক পার্টনার থেকে থাকলে সেটি জনি।"

স্যার জনাথনের শেষ প্রকল্পগুলোর মধ্যে আছে অ্যাপলের নতুন সদরদপ্তর অ্যাপল পার্ক। অ্যাপল জানিয়েছে ডিজাইন টিম লিডার ইভানস হানকে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন।

সাম্প্রতিক বিজনেস ইতিহাসে স্টিভ জবস ও স্যার জনাথনকে বলা হয় সবচেয়ে সফল ও সৃষ্টিশীল জুটি হিসেবে। নির্বাসন থেকে ফিরে জবস যখন অ্যাপল পুনরুজ্জীবনের দায়িত্ব নেন তখন জনি আইভ ছিলেন তুলনামূলক জুনিয়র। তাদের প্রথম সাফল্য ছিলো আইম্যাক। এরপর একে একে সফলতা নিয়ে আসেন আইপড, আইফোন ও আইপ্যাড বাজারজাত করার মাধ্যমে। স্টিভ জবসের মৃত্যুর পর অনেকে ভেবেছিলেন জনি আইভই হবেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা।

মজার বিষয় হলো টয়লেট ও টুথব্রাশের ডিজাইন দিয়ে কর্মজীবন শুরু করা ব্যক্তিটিই শেষ পর্যন্ত ডিজাইন করলে ইতিহাসের সবচেয়ে লাভজনক পণ্য আইফোনের।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি