৬ মে ২০২৬

আহসান মঞ্জিলে জবি শিক্ষার্থীদের সাথে আনসার সদস্যদের সংঘর্ষ ভাঙচুর আহত ৬

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আহসান মঞ্জিলে জবি শিক্ষার্থীদের সাথে আনসার সদস্যদের সংঘর্ষ ভাঙচুর আহত ৬

জবি প্রতিবেদক: টিকিট কাটাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের সাথে অহসান মঞ্জিলে দায়িত্বরত আনসারদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার দুপুর দুইটার দিকে অহসান মঞ্জিলের ভেতরে এ এ ঘটনা ঘটে। এতে দর্শনার্থীসহ কমপক্ষে ৬ জন আহত হয়। আহতদের সুমনা মেডিকেল হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে ভর্তি করানো হয়েছে।  প্রত্যক্ষদর্শীরা জানায় , জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আহসান মঞ্জীলে ঘুরতে যায়। এ সময় ফটকে নিরাপত্তা কর্মীরা তাদের টিকিট দেখতে চাইলে তারা এগার জনে আটটি টিকিট দেখায়। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে আনসার সদস্য জাহাঙ্গীর,আসাদ ও পুলিশ সদস্য হান্নান আহসান মঞ্জিলের গেট লাগিয়ে শিক্ষার্থীদের রড ও বাঁশ দিয়ে দিয়ে এলাপাতারি পেটানো শুরু করে।

পরে আহত শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাদের বন্ধুদের খবর দিলে জবির আরও ২০ থেকে ৩০ জন শিক্ষার্থী এসে তাদের উদ্ধার করে। এসময় আহত শিক্ষার্থীদের তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল হারিয়ে যায়। ঘটনার সময় শ্যামলী মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেইনিং স্কুলের শিক্ষার্থী ও দর্শনার্থী সবুজ সুলতানকে আনসার সদস্যরা মারধর করে। পরে তার ক্যানন ৫০০ মডেলে ডিএসএলআর ক্যামেরা কেড়ে নিয়ে পুলিশ ক্যাম্পের ভিতরে আটকে রেখে। পরে কোতয়ালী জোনের এসি বদরুল হাসান রিয়াদকে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। অন্যদিকে আহসান মঞ্জিলের কর্মচারীদের অভিযোগ শিক্ষার্থীরা তাদেও ওপর হামলা করে এবং আহসান মঞ্জিলের পিছনের কোয়ার্টারে ভাঙচুর করেছে। সংঘর্ষের সময় আহসান মঞ্জিলের ভিতরে দর্শনার্থীরা আটকে পরে এদিক সেদিকে দৌড়াদৌড়ি শুরু করে। পরবর্তীতে দুপুর তিনটার দিকে কোতয়ালী থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। আহসান মঞ্জিল কর্তৃপক্ষ কিছুক্ষনের জন্য আহসান মঞ্জিলে প্রবেশ বন্ধ করে দেয়।

এদিকে সংঘর্ষের পরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শামসুল কবির, আব্দুল্লাহ মাহফুজ, আসাদুজ্জামান রিপন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার মীমাংসা না করেই বিশ্ববিদ্যালয় বাস ছেড়ে যাওয়ার অজুহাতে ঘটনাস্থল থেকে দ্রুত চলে আসেন। এ সময় সাংবাদিকরা শিক্ষার্থীদের মারধরের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ক্যাম্পাসে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে জানান তারা। পরে ক্যাম্পাসে এসে তাদেরকে পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনুচ্ছুক আহত এক শিক্ষার্থী জানান, আহসান মঞ্জিল কর্তৃপক্ষের সাথে মিটমাট করতে বসলে দায়িত্বরত তিন সহকারী প্রক্টর বাস ছেড়ে দেয়ার অজুহাত দিয়ে আলোচনা সংক্ষিপ্ত করে সেখান থেকে বের হয়ে যায়। শিক্ষার্থীদের চিকিৎসা ও ক্ষতিপূরণের বিষয়ে তারা কোনর সমাধান করেননি।

কোতয়ালী জোনের এসি বদরুল হাসান রিয়াদ বাংলাপ্রেসকে বলেন, টিকিট কাটাকে কেন্দ্র করে জবি শিক্ষার্থীদের সাথে আনসার সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আহসান মঞ্জিল যাদুঘরের উপ কীপার মো: ইলিয়াস খান বলেন, টিকিট নিয়ে আনসার সদস্যদের সাথে শিক্ষার্থীদের ঝামেলা হয়েছে। পরবর্তীতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করলে আমরা তাদের টিকিটের বিষয়ে ছাড় দেয়া হবে। সহকারী প্রক্টরদের দায়িত্বে অবহেলার বিষয়ে জবি সহকারী প্রক্টর ড.মোস্তফা কামাল বলেন ঘটনাস্থলে পাঠানো সহকারী প্রক্টররা যদি দায়িত্বে অবহেলা করে থাকে তাহলে তাদের সাথে বসা হবে। আর আহসান মঞ্জিল কর্তৃপক্ষের সাথে চুক্তি করে শিক্ষার্থীদের জন্য প্রবেশ মূল্য সর্বনিম্ন আনার চেষ্টা করা হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি