১৩ আগস্ট ২০২৬

আগস্টের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৪৩৭ কোটি টাকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৩:১৩ পিএম
আগস্টের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৪৩৭ কোটি টাকা

বাংলাপ্রেস ডেস্ক:  আগস্ট মাসের প্রথম ১২ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৪৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। যা দেশীয় মুদ্রায় ১৮ হাজার ৪৩৭ কোটি ৭০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তার তথ্য অনুসারে, বুধবার (১২ আগস্ট) প্রবাসী আয় এসেছে এক হাজার ৩৬৫ কোটি ৩০ লাখ টাকা। গত বছরের আগস্ট মাসের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এসেছিল ১০৫ কোটি ৪০ হাজার ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪২ দশমিক ২০ শতাংশ।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে ৪৩৫ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ৩৫৩ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় এ বছর একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৩ দশমিক ২৪ শতাংশ।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি