৪ মে ২০২৬

আগামিকাল সাকিবের ভাগ্য নির্ধারণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আগামিকাল সাকিবের ভাগ্য নির্ধারণ

বাংলাপ্রেস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ঝড়ের আগের পরিস্থিতির মতো থমথমে অবস্থা বিরাজ করছে। সমস্ত দৃশ্যপট বিশ্লেষণে মনে হচ্ছে জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসানের সাথে এক অদৃশ্য দ্বন্দ্ব চলছে ক্রিকেট বোর্ডের। সবচেয়ে জরুরি প্রশ্ন এখন একটাই, সাকিব কি ভারত সফরে যাচ্ছেন?

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সাকিবকে ছাড়াই অনুষ্ঠিত ক্রিকেটার ও বোর্ডের বৈঠকে মেলে নি এই প্রশ্নের সদুত্তর, তবে আগামীকাল মিলতে পারে উত্তর।

বৈঠক শেষে সাকিব প্রসঙ্গে আকরাম খান বলেন, এই ব্যাপারে আগামীকাল (মঙ্গলবার) সিদ্ধান্ত হবে। যতটুক শুনেছি ও কোচের কাছ থেকে ছুটি নিয়ে প্রস্তুতি ম্যাচে খেলছে না। সাকিবের সঙ্গে যোগাযোগ হয়েছে কি-না এমন প্রশ্নে আকরাম খান বলেন, এ ব্যাপারে ওর (সাকিব) সঙ্গে কোনও কথা হয়নি আমার।

উল্লেখ্য, ক্রিকেটারদের ধর্মঘটের সময় থেকেই টানা আলোচনায় আছেন সাকিব। ধর্মঘটের পর গ্রামীণফোনের সাথে চুক্তি, অনুশীলনে যোগ না দেয়া, গুলশানে বিসিবি সভাপতি নাজমুল হাসানের সাথে একান্ত বৈঠক, কারো সাথে যোগাযোগ না করা, দুইটি জাতীয় দৈনিকে পাপনের বিস্ফোরক সাক্ষাৎকার এবং সর্বশেষ সাকিবকে ছাড়াই বিসিবির বৈঠক ও নতুন করে টি-টোয়েন্টি দল ঘোষণা করার সময় নির্ধারণ সবকিছুই দেশের ক্রিকেটকে ঠেলে দিচ্ছে এক ঘূর্ণিঝড়ের মুখে। ফলাফল শেষ পর্যন্ত যাই হোক না কেন, তাতে ক্রিকেটই ক্ষতিগ্রস্ত হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি