৫ মে ২০২৬

আগামী সোমবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আগামী সোমবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠন

বাংলাপ্রেস ডেস্ক:  নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে আগামী সোমবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায়।আজ বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান।

বঙ্গভবনের দরবার হলে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ দেয়ার এখতিয়ার রাষ্ট্রপ্রধানের। নতুন সরকারের মন্ত্রিসভার শপথ তিনিই পড়াবেন। মন্ত্রিপরিষদ বিভাগ এ শপথ অনুষ্ঠানটি পরিচালনা করবে।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন তারা।

এর আগে আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে দেখা করতে গেলে, একাদশ জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি।এবার সরকার গঠনের মধ্য দিয়ে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা, যা বাংলাদেশের ইতিহাসে নতুন নজির স্থাপন করবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব জানান, একাদশ জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপ্রধান।

এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন।

এর আগে শপথের পর দুপুর সাড়ে ১২টায় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় সংসদ নেতা নির্বাচিত হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। টানা তৃতীয়বারের মতো এ পদে অধিষ্ঠিত হলেন তিনি।

এবার নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে ২৫৭টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জোটগতভাবে তারা পেয়েছে ২৮৮ আসন। অন্যদিকে বিএনপি ও তাদের ঐফ্রন্ট সব মিলিয়ে মাত্র সাতটি আসন পেয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি