৬ মে ২০২৬

আগামী নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা : তারেক রহমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আগামী নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা : তারেক রহমান
বাংলাপ্রেস ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলের তৃণমূল নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।আজ শুক্রবার তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের দ্বিতীয় দিনে রাজশাহী বিভাগের জেলাগুলোর নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে নানা দিকনির্দেশনা দেন তিনি। নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন। নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময়ই জনসমর্থনের ওপর নির্ভরশীল। বিএনপি গত ১৭ বছর ধরে শত জুলুম ও নির্যাতন সহ্য করে যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে তার ধারাবাহিকতা রাখতে হবে। ’ দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘এমন কোনো কাজ করা যাবে না, যা জনগণের আস্থা নষ্ট করে। জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন ও তা অক্ষুণ্ন রাখতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সব প্রশ্নের ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে।’ এর আগে ধারাবাহিক মতবিনিময়ের প্রথম দিন গত বৃহস্পতিবার তারেক রহমান বলেন, ‘বিএনপির নাম ভাঙিয়ে কিছু দুষ্কৃতকারী দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত রয়েছে। কিন্তু বিএনপিতে কোনো দুষ্কৃতকারীর ঠাঁই নাই বলে হুঁশিয়ারি দেন তারেক রহমান।’ বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি