৫ মে ২০২৬

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে : তোফায়েল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে : তোফায়েল

বাংলাপ্রেস অনলাইন: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, কোন রাজনৈতিক দলকে বাদ দিয়ে আওয়ামী লীগ নির্বাচন করতে চায় না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। আজ সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, দেশের সংবিধান মোতাবেক আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে। বর্তমান সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে। এ সময় সরকার শুধু রুটিন ওয়ার্ক করবে। কোন দলকে বাদ দিয়ে আমরা নির্বাচন করতে চাই না।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। ২০১৪ সালে জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করে, নির্বাচন প্রতিহত করার নামে জ্বালাও পোড়াও করে মানুষ হত্যা করেছে। অগ্নিসন্ত্রাস করে দেশব্যাপী মানুষ পুড়িয়ে হত্যা করেছে। নির্বাচন ঠেকাতে পারেনি। এটি তাদের সঠিক পথ ছিল না, এখন তা বুঝতে পেরেছে। সে নির্বাচনে অংশ না নেয়া ভুল সিদ্ধান্ত ছিল। বিএনপি আবারো সে ভুল করবে বলে আমার মনে হয় না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ড.কামাল হোসেনের নেতৃত্ব মেনে নিয়ে বিএনপি নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে। কামাল হোসেনের সক্ষমতা সম্পর্কে দেশবাসী জানেন। বিএনপি খুনিদের দল হিসেবে প্রমাণিত। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তা প্রমাণ হয়েছে। তাদের সাথে হাত মিলিয়ে ড. কামাল হোসেন সফল হতে পারবেন না।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশবাসী ব্যারিষ্টার মইনুল হোসেনকে ঘৃনা করেন। তিনি রাজনৈতিক ভাবে চরিত্রহীন। তিনি বঙ্গবন্ধুর খুনি মোস্তাক ও ফ্রিডম পার্টির সাথে রাজনীতি করেছেন। শিবিরের কর্মীসমাবেশে তাদের কার্যকলাপের প্রশংসা করে বক্তৃতা করেছেন। বাণিজ্যমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বড় ব্যবসায়ীক অংশিদার। বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় রপ্তানি বাজার মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশে এখন তিনশয়ের বেশি গ্রীন ফ্যাক্টরি রয়েছে। বিশে^র একনম্বর ডেমিন ফ্যাক্টরি এখন বাংলাদেশে।

মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, বাংলাদেশের স্থিতিশীলতা মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যাশা করে। বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণে সরকার আন্তরিক বলে বিশ^াস করি। সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচন সকলের প্রত্যাশা। দেশের গণতন্ত্র সমুন্নত রাখতে সকল রাজনৈতিক দল আন্তরিক হবেন বলে আশা করি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। তৈরি পোশাক শিল্পে অভূতপূর্ব উন্নতি সাধন করেছে। বাংলাদেশের তৈরী পোশাক আমদানিকারক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র এক নম্বরে। এ শিল্পের নিরাপদ কাজের পরিবেশ ও শ্রম অধিকারে অনেক উন্নতি হয়েছে।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শুভাশীষ বসু ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুন্সী সফিউল হকসহ সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি