আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে : নির্বাচন কমিশনার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ঢাকা : নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, আগামী নভেম্বরের প্রথম দিকে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সংবিধানের মধ্যে আছি, সংবিধানের মধ্যেই নির্বাচন করবো।
আজ মঙ্গলবার দুপুরে শ্রীপুর উপজেলা হল রুমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আনিছুর রহমান আরো বলেন, জাতীয় সংসদ নির্বাচন আগামী জানুয়ারি মাসের ২৯ তারিখের মধ্যে করতে হবে। যথা সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করবো। জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।
বিএনপি নির্বাচনে না এলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে কিনা এমন প্রশ্নের জবাবে আনিছুর রহমান বলেন, সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছি। রাজনৈতিক বিষয় রাজনৈতিক মাঠেই সমাধান হবে, আমাদের কিছুই বলার নেই। আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই, অংশগ্রহণমূলক নির্বাচন হোক এটা আমাদের প্রত্যাশা এবং জাতির প্রত্যাশা।
তিনি বলেন, ভিসানীতির বিষয়ে আমাদের কিছুই করণীয় নেই। কোনো বক্তব্যও নেই, কারণ এটা সরকারের বিষয়। আমরা সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাই। সেই লক্ষ্যে আমরা কাজ করছি।
গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম প্রমুখ।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
লোডশেডিং পরিস্থিতির উন্নতি, তবে কিছু এলাকায় থাকবে ঘাটতি: বিদ্যুৎমন্ত্রী
১৪ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
২২ মিনিট আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি