২৩ জুন ২০২৬

আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি উত্তর ও দক্ষিণের নির্বাচন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি উত্তর ও দক্ষিণের নির্বাচন

বাংলাপ্রেস ডেস্ক: সরস্বতী পূজার দিন নির্বাচনের তারিখ নির্ধারণ করা নিয়ে তীব্র বিতর্কের মুখে অবশেষে পেছানো হলো ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ।

আগামী ৩০ জানুয়ারির পরিবর্তে আগামী ১লা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সিটি নির্বাচন।

আজ শনিবার নির্বাচন কমিশন কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদা। এরআগে আজ বিকেলে সকল নির্বাচন কমিশনারদের নিয়ে এক জরুরী বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান তিনি।

উল্ল্যেখ্য, গত বৃহস্পতিবার থেকে ৩০ জানুয়ারি নির্বাচনের তারিখ পেছানো নেয় আন্দোলন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় তারা নির্বাচন পেছানোর দাবিতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে আমরণ অনশনেও বসে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি