আফ্রিদিকে ছাড়িয়ে সাকিবের বিশ্বরেকর্ড!
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: শহীদ আফ্রিদিকে ছাড়িয়ে বিশ্বরেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ৫ হাজার রানের পাশাপাশি ২৫০ উইকেট শিকার করে বিশ্বরেকর্ড গড়েন সাকিব।
ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১৯৯ ম্যাচে এ মাইলফলক অর্জন করেন সাকিব। তার আগে ২৫৮ ম্যাচ খেলেছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার অলরাউন্ডার আব্দুল রাজ্জাক।
২৭৩ ম্যাচ খেলে এই এলিট ক্লাবের সদস্য হন কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ক্রিকেটার জ্যাক ক্যালিস ২৯৬ ম্যাচ খেলে ৫ হাজার রানের পাশাপাশি আড়াইশ উইকেট শিকার করেছিলে। তার আগে শ্রীলংকার সাবেক অলরাউন্ডার সনাথ জয়সুরিয়া ৩০৪ ম্যাচ খেলে এই মাইলফলক অর্জন করেছিলেন।
আগেই পাঁচ হাজার রান করেন সাকিব। এই এলিট ক্লাবের সদস্য হতে প্রয়োজন ছিল মাত্র এক উইকেট। রোববার বিশ্বকাপের ম্যাচে দক্ষিণ আফ্রিকান ওপেনার এইডেন মার্করামের উইকেট শিকারের মধ্য দিয়ে সেই মাইলফলকে পৌঁছান সাকিব।
বিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি