আফ্রিদি কন্যাকে বিয়ে করছেন আলোচিত শাহিন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলেছেন পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। তিন উইকেট নিয়ে ভারতের বিশ্বকাপ স্বপ্ন প্রায় একাই শেষ করে দিয়েছেন শাহিন। পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদির বড় মেয়ে আকসা আফ্রিদিকে বিয়ে করছেন সেই শাহিন আফ্রিদি।
সাবেক পাক অধিনায়ক শহীদ আফ্রিদির পাঁচ মেয়ে। তাদের মধ্যে আকসাই সব চেয়ে বড়। আকসা ছাড়া বাকি মেয়েরা হলেন আনশা, আজওয়া, আসমারা এবং আরওয়া।বাবার খেলা দেখতে মাঝে মধ্যেই মাঠে আসতেন আকসা। খেলার প্রতি তার টান ছোটবেলা থেকেই। সেই আকসাকেই বিয়ে করতে চলেছেন শাহিন। যদিও অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল শাহিন আফ্রিদির বিয়ের গুনজন।
শাহিনের সঙ্গে মেয়ে আকসার বিয়ের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন শহীদ আফ্রিদি নিজেই। মেয়ের জন্য ক্রিকেটার জামাইকেই পছন্দ করার কথা জানিয়েছিলেন পাকিস্তানের এ প্রাক্তন তারকা।
এ বছরের মার্চে এক টুইটে আফ্রিদি নিজেই জানান, তার পরিবারের সঙ্গে শাহিনের কোনও রক্তের সম্পর্ক নেই। আমার মেয়ের সঙ্গে বিয়ের জন্য শাহিনের পরিবারই আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। দুই পরিবারই একে অপরের সঙ্গে কথা বলেছে। আসলে জুটি স্বর্গেই তৈরি হয়। আল্লাহরই বোধহয় এরকম ইচ্ছে ছিল। মাঠের ভিতর এবং বাইরে শাহিনের সাফল্য কামনা করি। তবে কবে বিয়ে? সেকথা জানাননি তিনি। যদিও আফ্রিদির এই খবর জানানোর পরই সোশ্যাল মিডিয়ায় তাকে ক্রিকেটভক্তদের অনেকেই অভিনন্দন জানিয়েছেন।
২০ বছরের আকসার সঙ্গে এখনই যদিও শাহিনের বিয়ে হচ্ছে না। পড়াশোনা শেষ করে তবেই বিয়ে করবেন আফ্রিদি-কন্যা। শাহিন ব্যস্ত পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে। দেশকে বিশ্বকাপ দেয়াই তার এখন লক্ষ্য।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি