৬ মে ২০২৬

আফগানিস্তানের কাবুলে জোড়া বিস্ফোরণ, নিহত ৫

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১২:৪৫ পিএম
আফগানিস্তানের কাবুলে জোড়া বিস্ফোরণ, নিহত ৫

বাংলাপ্রেস ডেস্ক:আফগানিস্তানের রাজধানী কাবুলে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় কমপক্ষে পাঁচজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। কাবুলে হাসপাতাল পরিচালনাকারী ইতালীয় একটি এনজিওর বরাতে ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা থেকে পাকিস্তানের সঙ্গে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে এ ঘটনা ঘটে।

 

হাসপাতালটির জরুরি বিভাগের কান্ট্রি ডিরেক্টর দেজান প্যানিক বলেন, আমরা অ্যাম্বুলেন্সে নিয়ে আসা আহত মানুষ পেয়েছি। আমরা জানতে পেরেছি, আমাদের হাসপাতাল থেকে কয়েক কিলোমিটার দূরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত নারী ও শিশুসহ ৪০ জন হাসপাতালে এসেছেন। তবে দুর্ভাগ্যবশত পাঁচজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন।

 

এদিকে বার্তা সংস্থা এএফপি’র সাংবাদিকরা জানিয়েছে, বুধবার কাবুলে জোড়া বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কালো ধোঁয়ার কুণ্ডলি আকাশে উঠতে দেখেছেন তারা। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ভাঙা কাচে রাস্তা ভরে গেছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি