
বাংলাপ্রেস অনলাইন : আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে বুধবার একটি সেনা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২৫ আরোহীর সকলেই প্রাণ হারিয়েছে। কর্মকর্তারা এ কথা জানান। খবর এএফপি/বাসস।
ফারাহ প্রদেশের গভর্ণরের মুখপাত্র নাসির মেহরি বলেন, পাশের হেরাত প্রদেশে যাওয়ার পথে আনার দারা জেলায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে দুই পাইলট ও ২৩ যাত্রী ছিল। খারাপ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে। তবে তালেবান জঙ্গিরা হেলিকপ্টারটি ভূপাতিত করার দাবি করেছে। মেহরি বলেন, নিহতদের মধ্যে পশ্চিম আফগানিস্তানের ডেপুটি সেনা কোর কমান্ডার এবং ফারাহ প্রাদেশিক পরিষদের প্রধানও রয়েছেন।
বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]