৪ মে ২০২৬

আফগানিস্তানে পিকনিক স্পটে গুলি, নিহত ১১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০২:০০ পিএম
আফগানিস্তানে পিকনিক স্পটে গুলি, নিহত ১১

বাংলাপ্রেস ডেস্ক:  আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে একটি পিকনিক স্পটে সশস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) এনজিল জেলার দেহ মেহরি গ্রামে সংঘটিত এ ঘটনায় প্রথমে নিহতের সংখ্যা কম জানানো হলেও, পরে গুরুতর আহতদের মৃত্যু হওয়ায় হতাহতের সংখ্যা বাড়ে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, ঘটনার পর প্রাদেশিক কর্মকর্তারা প্রাথমিকভাবে চারজন নিহতের কথা নিশ্চিত করেছিলেন। তবে পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন আরও সাতজনের মৃত্যু হলে মোট নিহতের সংখ্যা ১১ জনে পৌঁছায়।

এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত সশস্ত্র হামলাকারীরা ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষের ওপর গুলি চালায়। শুক্রবার হওয়ায় ওই বিনোদনস্থলে মানুষের ভিড় বেশি ছিল।

হেরাতের এক চিকিৎসক জানান, নিহতরা সবাই শিয়া মুসলিম এবং তারা একটি স্থানীয় মাজারে পিকনিক করতে গিয়েছিলেন। আফগানিস্তানে সংখ্যালঘু শিয়া সম্প্রদায় অতীতেও একাধিকবার এ ধরনের হামলার শিকার হয়েছে।
হেরাতে তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান আহমাদুল্লাহ মুত্তাকি বলেন, স্থানীয় সময় বিকেল প্রায় ৩টার দিকে এ ঘটনা ঘটে। তিনি জানান, এনজিল জেলার দেহ মেহরি গ্রামে বেড়াতে যাওয়া স্থানীয় বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালানো হয়।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুই নারীসহ অন্তত ১৫ জন আহতকে হেরাত আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি জানান, হামলাস্থলটি শিয়া অধ্যুষিত এলাকা এবং সেখানে একটি শিয়া মাজার রয়েছে। প্রতিদিন বহু মানুষ নামাজ ও জিয়ারতের জন্য সেখানে যান।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি