২৩ সেপ্টেম্বর ২০২৬

আফগানিস্তান বাধা পেরিয়ে ফাইনালের স্বপ্ন বাঁচাতে চায় বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১২:২৯ পিএম
আফগানিস্তান বাধা পেরিয়ে ফাইনালের স্বপ্ন বাঁচাতে চায় বাংলাদেশ

ছবি-বাফুফে

বাংলাপ্রেস ডেস্ক:   মালে স্টেডিয়ামের আলোয় আবারও সাহসী এক প্রতিরোধের গল্প লিখল বাংলাদেশের তরুণরা। আফগানিস্তানের বিপক্ষে মাথা নত করেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

মালদ্বীপের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চার জাতির আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে এটি ছিল বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে এক পয়েন্ট পাওয়ার পর এবার আফগানিস্তানের বিপক্ষেও একই ফল তুলে নিল মারুফুল হকের শিষ্যরা।

টুর্নামেন্টে টানা দ্বিতীয় ম্যাচেও গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে এখনো ফাইনালে ওঠার স্বপ্ন বেঁচে আছে লাল-সবুজদের। রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে জয় পেলে ফাইনালে খেলার সম্ভাবনা টিকে থাকবে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি