আফগানে মার্কিন ড্রোন হামলায় ‘আইএস জঙ্গি’ নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: পূর্ব আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইসলামিক স্টেট (আইএস)-এর এক সদস্য নিহত হয়েছে। সামরিক সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি ও আল জাজিরা।
এক বিবৃতিতে ইউএস সেন্ট্রাল কমান্ডের ক্যাপ্টেন বিল আরবান বলেন, নানগাহার প্রদেশের আইএস-কে গ্রুপের এক ‘পরিকল্পনাকারী’কে লক্ষ্য করে এ হামলা পরিচালিত হয়।
এর আগে বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে হামলার দায় স্বীকার করে আইএস-কে। ওই হামলায় ১৭০ এর বেশি মানুষ মারা যায়। যাদের মধ্যে ১৩ মার্কিন সেনা রয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, ‘প্রাথমিক লক্ষণগুলো’ বলেছে ওই হামলায় আইএসের লক্ষ্যবস্তু নিহত হয়েছে এবং কোন বেসামরিক মানুষ মারা যায়নি।
গত মে মাস থেকে ২০ বছরের যুদ্ধক্ষেত্র আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করছে আমেরিকা ও ন্যাটো বাহিনী। যা ৩১ আগস্টের মধ্যে শেষ হওয়ার কথা।
সৈন্য সরতে শুরু করলে তালেবানরা একের পর এক অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়া শুরু করে। গত ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের গোয়েন্দা পূর্বাভাসকে ভুল প্রমাণ করে তারা কাবুলের নিয়ন্ত্রণ নেয়। বর্তমানে বিদেশি নাগরিক ও তাদের স্থানীয় সহযোগীদের সরিয়ে নেওয়ার কাজ চলছে।
এর মাঝে যুক্তরাষ্ট্র দুই দফা আইএস হামলার আশঙ্কা প্রকাশ করে। সেই আশঙ্কাই সত্যি হয় বৃহস্পতিবার।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি