আফগানদের ১২৮ রানের টার্গেট দিলো টাইগাররা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি আজ। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে শারজায়। ম্যাচ টি-টোয়েন্টি হলেও প্রথম দশ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৫০ রান। এই ফরম্যাটের সাথে যা একেবারেই বেমানান। এশিয়া কাপের ১৫তম আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে বাংলাদেশ সংগ্রহ করেছে ৭ উইকেটে মাত্র ১২৭ রান। কুড়ি ওভারের খেলায় ৪৪ বলে রানই করতে পারেনি টাইগার ব্যাটাররা।
অপর দিকে শারজায় টস জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় টাইগাররা। মুজিব উর রহমানের ১ম ওভারের শেষ বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন নাঈম শেখ (৬)। ২য় ওভার করতে এসেও সেই শেষ বলে উইকেট নেন এই স্পিনার। আনামুল হক বিজয়কে (৫) ফেরান এলবিডব্লুর ফাঁদে ফেলে আউট হয়ে সাজঘরে পাঠিয়ে দেন। সাকিব আল হাসান নাভিন উল হককে পরপর দুটি চার মেরে ভালো কিছুর আভাস দিলেও বাধা হয়ে দাঁড়ান মুজিব। নিজের ৩য় ওভারের ২ বলে ১১ (৯) রানে বোল্ড করেন সাকিবকেউ। রশিদ খান তার প্রথম ওভার করতে এসেই তুলে নেন মুশফিকুর রহিমের উইকেট। ১ রান করা মুশফিককে এলবিডব্লু করেন এই লেগ স্পিনার।
এদিকে ম্যাটটিতে হাল ধরার মতো হালের হার্ড হিটার খ্যাতি পাওয়া আফিফ হোসেনকেও (১২) এলবিডব্লু করে ফেরান রশিদ। ৫৩ রানে ৫ উইকেটে হারিয়ে বিপাকে পড়া দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন। দুজনের জুট থেকে ৩৬ রান। লম্বা সময় অফ-ফর্মে থাকা মাহমুদউল্লাহ আজও রানের থেকে বেশি বল খেলেছেন। রশিদের বলে ক্যাচ দেয়ার আগে ২৭ বলে করেন ২৫ রান।
এক ঝাঁক ব্যর্থ ব্যাটারের মাঝে আলো ছড়িয়েছেন কেবল মোসাদ্দেক হোসেন। শেষ দিকে শেখ মেহেদীকে নিয়ে ৩৮ রানের জুটি বেঁধে মোসাদ্দেক খেলেছেন ৩১ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৪৮ রানের ইনিংস। মেহেদীর ব্যাটে আসে ১২ বলে ১৪ রান। আফগানিস্তানের পক্ষে সমান ৩টি করে উইকেট নিয়েছেন মুজিব উর রহমান ও রশিদ খান।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি