আদম তমিজী হক গ্রেপ্তার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ঢাকা: শিল্প প্রতিষ্ঠান হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (৯ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) প্রধান হারুন অর রশীদ। এর আগে রাত ৮টার দিকে তমিজীকে রাজধানীর গুলশানের বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়।
হারুন অর রশীদ জানান, ডিজিটাল সিকিউরিটি আইনের মামলায় আদালত থেকে জারি করা পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত ১৭ নভেম্বর আদম তমিজি হককে গ্রেপ্তার করতে র্যাবের একটি দল গুলশানের বাসভবনে অভিযান চালায়। কিন্তু তিনি বাড়ির দরজা বন্ধ করে আত্মহত্যার হুমকি দেয়। পরে তাকে গ্রেপ্তার না করে ফিরে যায় র্যাবের অভিযানিক দল।
আদম তমিজি হক ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগের প্রধান উপদেষ্টা এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন। পরে দলীয় শিষ্টাচার বহির্ভূত কাজ করার দায়ে আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কার করা হয়।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি