৭ মে ২০২৬

আদিতমারীতে শিক্ষকের জমি দখলের অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আদিতমারীতে শিক্ষকের জমি দখলের অভিযোগ

মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাট থেকে : লালমনিরহাটের আদিতমারি উপজেলায় অবসর প্রাপ্ত এক শিক্ষকের জমি যবর দখলের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় আতিকুলকে প্রধান করে ৫জনের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে আতিকুল ৪/৫জন সন্ত্রাসী বাহিনী নিয়ে শিক্ষক মজিবুর রহমানের জমি দখলের উদ্দেশ্যে ঘর তোলার সরঞ্জামাদি নিয়ে জমিতে অনাধিকার প্রবেশ করে। পওে শিক্ষক মজিবুর রহমাস তাদেন নিষেধ করলে তার উপর আক্রমন কওে এবং অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্চিত করে। পরে আতিকুল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সেই জমিতে জমি দখলের জন্য নাম মাত্র একটি টিনের ঘর তোলে। এ ঘটনায় ওই এলাকায় দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনায় শিক্ষক মজিবুর রহমান বদী হয়ে আতিকুকে প্রধান করে ৫জনের নামে একটি অভিযোগ দায়ের করে। নিজ নামীয় জমি উদ্ধারের জন্য আদিতমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোন পদক্ষেপ নেয়নি বলে ভুক্তভোগী ওই শিক্ষক সাংবাদিকদের জানিয়েছেন। অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার মহিষাশহর গ্রামের শিক্ষক মজিবুর রহমান তার ক্রয়কৃত জমি ১৯৯৩ সাল থেকে ভোগ দখল করিয়া আসিতেছেন। কিন্তু চলতি মাসের ১৬ তারিখে একই এলাকার সাদিকুল,লেবুসহ ৪/৫জন দলবদ্ধভাবে লাঠিসোটা নিয়ে তার বাড়ি সংলগ্ন ১১ শতাংশ জমির উপর একটি টিনের ঘর জোরপূর্বক উঠায়। ঘর উঠানোতে বাধা দিতে গেলে ওই সন্ত্রাসীরা শিক্ষক মজিবুর ও তার সন্তানদের উপর হামলার চেষ্টা চালায়।

পরে স্থানীয় জনপ্রতিনিধি ইউপি সদস্য আজিজুল ইসলামের হসস্তক্ষেপে সংঘর্ষ এড়ানো গেলেও বর্তমানে ওই এলাকায় দু’গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। জমি দখল ও হামলা চেষ্টার বিষয়টি স্থানীয় থানায় লিখিতভাবে অবহিত করা হলেও পুলিশ অদ্যবদী কোন পদক্ষেপ গ্রহন করতে পারেনি। এবিষয়ে ওই শিক্ষক মজিবর রহমান সাংবাদিকদের বলেন, আমি একজন নিরীহ ও অসহায় মানুষ। জমিজমা বলতে তেমন একটা নেই।

এ জমিটুকু যদি সন্ত্রাসীরা দখল করে তাহলে আমার একমাত্র ছেলের বাড়ি করার জায়গা থাকবে না। তবে এ ব্যাপারে পুলিশকে জানিয়েও কাজের কাজ কিছু হচ্ছে না বলে জানান তিনি। ইউপি সদস্য আজিজুল ইসলাম জানান, জমি দখলের বিষয়টি সত্য, আমি ওই দখলদারদেরকে শিক্ষকের জমি থেকে ঘর সরিয়ে নিতে বলেছি কিন্তু তারা শুনেনি। এব্যাপারে আদিতমারি থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জমি দখলের বিষয়ে অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা দায়িত্ব নিয়েছেন বিষয়টি সমাধা করে দিবেন। তবে স্থানীয় ভাবে সমাধান না আইনি গ্রহন করা হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি