আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হরিণাকুন্ডে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহ থেকে সংবাদদাতা : সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
আজ সকালে হরিণাকুন্ডু উপজেলার ছোটভাদড়া গ্রামে এ ঘটনা ঘটে।হরিনাকুন্ডু থানার আব্দুল রহিম মেল্লা জানান, দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের আব্দুর রশিদ ও আব্দুল লতিফ লতা’র বিরোধ চলে আসছিল।
শুক্রবার রাতে আব্দুর রশিদের সমর্থক নাজমুল ও লতা’র সমর্থক সবুজের তুচ্ছ বিষয় নিয়ে বাক-বিতন্ডা হয়। এরই জের ধরে আজ সকালে উভয় পক্ষের লোক দেশীয় অস্ত্র- শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।
বিপি।আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
একযোগে জামায়াতপন্থী ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি