৭ মে ২০২৬

আধা ঘণ্টার মধ্যে ফাইল নিষ্পন্ন করার নির্দেশ শিল্প প্রতিমন্ত্রীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আধা ঘণ্টার মধ্যে ফাইল নিষ্পন্ন করার নির্দেশ শিল্প প্রতিমন্ত্রীর

বাংলাপ্রেস ডেস্ক: শিল্প মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তরগুলোর সব কর্মকর্তাকে আদা ঘণ্টার মধ্যে ফাইল নিষ্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

আজ সোমবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) উন্নয়ন প্রকল্পগুলোর সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এই নির্দেশ দেন। শিল্পসচিব মো. আব্দুল হালিম সভায় সভাপতিত্ব করেন।

সভায় দেশের বিভিন্ন জেলায় অবস্থিত বিসিক শিল্পনগরীর খালি প্লটগুলোতে নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের জন্য প্রয়োজনীয় প্রমোশনাল কর্মসূচি নিতে বিসিককে নির্দেশনা দেওয়া হয়।

কোরবানির পরবর্তী দুই-তিন মাস সাভার চামড়া শিল্প নগরীর সিইটিপিকে যাতে এর ধারণ ক্ষমতা দৈনিক ২৫ হাজার ঘনমিটারের অতিরিক্ত তরল বর্জ্য পরিশোধন না করতে হয় সেজন্য আগাম পরিকল্পনার নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া, যে সব প্রকল্পের অগ্রগতি ৮০ শতাংশের কম সেগুলোর প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ প্রদান এবং যেসব প্রকল্পের অগ্রগতি ৯৮ শতাংশের বেশি তাদের মধ্যে থেকে বিশেষ শর্তানুসারে তিন থেকে পাঁচজন প্রকল্প পরিচালককে দ্রুত ‘লেটার অব অ্যাপ্রিসিয়েশন’ দিতে বলা হয়।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, সৎ মনোভাব ও পরিষ্কার মন নিয়ে কাজ করলে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব। প্রকল্প পরিচালকের অবশ্যই সার্বক্ষণিকভাবে প্রকল্প এলাকায় অবস্থান করতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

সাভারে ট্যানারি শিল্পনগরীর আশপাশে অবস্থিত অন্যান্য শিল্পকারখানাগুলো যাতে নদীতে রাসায়নিক বর্জ্য না ফেলতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

শিল্পসচিব বলেন, কাজের মান অক্ষুণ্ণ রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ অবশ্যই শেষ করতে হবে। নতুন অর্থবছরের শুরুতেই কাজের তৎপরতা বাড়াতে হবে যাতে প্রকল্পের জন্য বরাদ্দ হতে টাকা কর্তন করার প্রয়োজন না হয়। শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে বলে সচিব আশ্বাস দেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি