৫ মে ২০২৬

আদালতের রায়ে দন্ডপ্রাপ্ত কোন কয়েদিকে সরকার মুক্তি দিতে পারে না : হানিফ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
আদালতের রায়ে দন্ডপ্রাপ্ত কোন কয়েদিকে সরকার মুক্তি দিতে পারে না : হানিফ

বাংলপ্রেস অনলাইন : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, আদালতের রায়ে দন্ডপ্রাপ্ত কোন কয়েদিকে সরকার মুক্তি দিতে পারে না। তাকে আইনী প্রক্রিয়ার মাধ্যমে মুক্ত করে আনতে হবে।তিনি বলেন, ড. কামাল হোসেন ভালো করেই জানেন বেগম খালেদা জিয়া আদালতের রায়ে দন্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন। আর সেটা জানার পরও যদি কামাল হোসেন আইনের বিরুদ্ধে বক্তব্য দেন সেটা জাতির জন্য আরো বেশি দূর্ভাগ্যজনক।

হানিফ আজ কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে বিশুদ্ধ খাবার পানি প্রকল্প উদ্বোধন শেষে ‘নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দিতে সরকার বাধ্য হবে’ জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহবায়ক ড. কামাল হোসেনের এমন মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির দুটি পথ খোলা আছে। একটি হলো আইনি প্রক্রিয়া আর দ্বিতীয়টি রাষ্ট্রপতির কাছে নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করা। সেক্ষেত্রে রাষ্ট্রপতি ক্ষমা বিবেচনা করলে মুক্তি পেতে পারেন। এর বাইরে বেগম খালেদা জিয়ার মুক্তি পাওয়ার আর কোন সুযোগ নেই।

এ ধরনের দাবি নিয়ে যারা আন্দোলনে যেতে চায় তাদের মূল লক্ষ্য নির্বাচন নয়, তাদের মূল্য লক্ষ্য অযৌক্তিক দাবি তুলে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা বলে তিনি এ সময় উল্লেখ করেন।অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শফিকুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি