৬ মে ২০২৬

আদালতে সাক্ষ্য দিলেন বরখাস্ত থাই প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
আদালতে সাক্ষ্য দিলেন বরখাস্ত থাই প্রধানমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক:  আদালতে সাক্ষ্য দিয়েছেন থাইল্যান্ডের বরখাস্ত হওয়া প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। তিনি কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধ মোকাবিলায় যথাযথভাবে দায়িত্ব পালন করেননি বলে অভিযোগ। বিষয়টি নিয়ে গতকাল বৃহস্পতিবার শুনানি হয়। পেতংতার্নকে স্থায়ীভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানো হবে কিনা– তা নিয়ে আজ শুক্রবার রায় দেবেন আদালত। খবর এএফপির। পেতংতার্ন সাবেক বিতর্কিত প্রধানমন্ত্রী ও ব্যবসায়ী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, কম্বোডিয়ার সাবেক নেতা হুনসেনের সঙ্গে ফোনালাপে তিনি দেশের স্বার্থ রক্ষায় যথাযথ অবস্থান নেননি। সেই ফোনালাপের অডিও অনলাইনে ফাঁস হলে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এ ঘটনার পর সারাদেশে বিক্ষোভ শুরু হয় এবং তাঁর বরখাস্তের দাবিতে আদালতে একটি আবেদন করা হয়। গত মাসে আদালত তাঁকে দায়িত্ব থেকে সাময়িকভাবে সরিয়ে দেয় এবং বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। আজ আদালতে তাঁর ভাগ্য নির্ধারণ হবে। এর আগে গত বছর এ ধরনের একটি নৈতিকতার মামলায় আদালত আগের প্রধানমন্ত্রীকে সরিয়ে দিয়েছিল। এদিন কালো স্যুট পরে তিনি ব্যাংককের আদালতে পৌঁছান এবং সাংবাদিকদের শুভেচ্ছা জানান। সঙ্গে ছিলেন তাঁর উপদেষ্টা প্রোমিন লার্টসুরিদেজ, যিনি একই মামলায় অভিযুক্ত। তিনি প্রায় দেড় ঘণ্টা বিচারকদের প্রশ্নের উত্তর দেন। তবে শুনানিতে কী বলা হয়েছে, তা প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। যদি আদালতের রায় পেতংতার্নের বিরুদ্ধে যায়, তবে তিনি হবেন সিনাওয়াত্রা পরিবার থেকে তৃতীয় প্রধানমন্ত্রী, যিনি মেয়াদ শেষ হওয়ার আগেই পদচ্যুত হবেন। এর আগে তাঁর বাবা থাকসিন ও খালা ইংলাক সিনাওয়াত্রাকে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। গত দুই দশক ধরে থাই রাজনীতি মূলত গড়ে উঠেছে সেনাপ্রধান, রাজতন্ত্রপন্থি রক্ষণশীল অভিজাত গোষ্ঠী এবং সিনাওয়াত্রা পরিবারকে ঘিরে। এই অভিজাত গোষ্ঠী সিনাওয়াত্রাদেরকে দেশের প্রচলিত সামাজিক ব্যবস্থার জন্য হুমকি মনে করে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি