৫ মে ২০২৬

আদালতে জেমস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আদালতে জেমস
বাংলাপ্রেস ডেস্ক: নগর বাউল’খ্যাত ব্যান্ড তারকা জেমসের অসংখ্য গান এখনও বিভিন্ন প্রতিষ্ঠান বিনা অনুমতিতে বাণিজ্যিকভাবে ব্যবহার করে আসছে। এসব বিষয়ে কোনো সুরাহা না পেয়ে এবার কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ নিয়ে আদালতে গেলেন জেমস। জানা গেছে, নিজের গান সুরক্ষার জন্য মামলা দায়ের করতেই তার আদালতে যাওয়া। আজ রোববার বেলা ১১টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েসের আদালতে জেমসের আইনজীবী তাপস কুমার এই মামলার আবেদন করেন। এরপর আদালত মামলাটি ফিরিয়ে দিয়ে থানায় যাওয়ার নির্দেশ দেন জেমসকে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল। তিনি বলেন, ‘বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করতে শিল্পী জেমস আদলতে আসেন। কিন্তু আদালত মামলাটি ফিরিয়ে দিয়ে গুলশান থানায় মামলাটি করার জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়াও আদালত বলেছেন, থানায় যদি মামলাটি না নেয় তাহলে আবার আদালতে এসে মামলাটির আবেদন করার জন্য।’ এই বিষয়ে জেমস কোনো মন্তব্য করেননি। তার মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন  বলেন, ‘আমরা আদালতে গিয়েছি কপিরাইট ইস্যু নিয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা করতে। কিছু দিকনির্দেশনা পেয়েছি। সে হিসেবে সামনের পরিকল্পনা করছি। এখনও বলার মতো কিছু হয়নি।’ বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি