৪ মে ২০২৬

আদালতে দোষ স্বীকার করলেন শিশু বক্তা মাদানী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আদালতে দোষ স্বীকার করলেন শিশু বক্তা মাদানী

বাংলাপ্রেস ডেস্ক: র‌্যাবের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হওয়া আলোচিত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী আদালতে স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার (২৮ মে) গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ নাজমুন নাহারের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রফিকুল ইসলাম। আদালতে স্বীকারোক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জ্যেষ্ঠ সহকারি কমিশনার শুভাশীষ ধর।

গাজীপুর বোর্ড বাজার এলাকায় গেল ১০ ফেব্রুয়ারি ওয়াজ মাহফিলে সরকারকে কটাক্ষ করে বক্তব্য দেন রফিকুল ইসলাম। ওই ঘটনায় ৭ এপ্রিল রাতে গাছা থানায় র‌্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

জ্যেষ্ঠ সহকারি কমিশনার শুভাশীষ ধর বলেন, গত ৭ এপ্রিল রফিকুল ইসলামকে নেত্রকোনায় তার বাড়ি থেকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারের সময় চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। মোবাইলে বেশকিছু বিদেশি পর্নোভিডিও পাওয়া গেছে। আটকের পরদিন রফিকুলকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় হস্তান্তর করে র‌্যাব।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি