আদালত থেকে নেওয়ার পথে আনিসুল হককে চড়-থাপ্পড়
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: নারায়ণগঞ্জ আদালতে হামলার শিকার হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তাকে চড়-থাপ্পড় ও কিল-ঘুসি দেওয়া হয়। তবে মাথায় হেলমেট থাকায় তিনি আহত হননি।
সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে নারায়ণগঞ্জ আদালত থেকে নেওয়ার সময় এ ঘটনা ঘটে।
এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদরাসাছাত্র সোলাইমান (১৯) হত্যার ঘটনায় করা মামলায় আনিসুল হককে নারায়ণগঞ্জ আদালতে নেওয়া হয়। এরপর শুনানি শেষে আদালত তাকে চারদিনের রিমান্ড দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এরপর আদালত থেকে নেওয়ার পথে আনিসুল হকের ওপর হামলা করেন আইনজীবীরা। তারা পুলিশের বেষ্টনীর মধ্যেই তার মাথার হেলমেটের ওপর চড়-থাপ্পড় দিতে থাকেন।
একপর্যায়ে পুলিশ সদস্যরা আনিসুল হককে নিয়ে দৌড়ে প্রিজন ভ্যানে ওঠান। এর আগে আইনজীবীরাসহ সাধারণ জনগণ আদালতপাড়ায় আনিসুল হকের ফাঁসি চেয়ে বিক্ষোভ করেন। এ বিষয়ে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, শুনানি শেষে আনিসুল হককে আদালত থেকে আনার পথে মারধর করার চেষ্টা হয়েছিল। কিন্তু পুলিশের বেষ্টনী থাকায় সুযোগ পায়নি।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির বলেন, আমরা বিএনপির আইনজীবীরা বিক্ষোভ করেছি। কিন্তু আইনজীবীদের কেউ মারধর করেনি। সাধারণ মানুষজন তার প্রতি ক্ষুব্ধ। তারা হামলা করতে পারে। হামলার বিষয়ে আমি বলতে পারছি না।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি