৫ মে ২০২৬

আচরণবিধি ভঙ্গের দায়ে মাহিয়া মাহিকে তলব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আচরণবিধি ভঙ্গের দায়ে মাহিয়া মাহিকে তলব
বাংলাপ্রেস ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা শারমিন আক্তার নিপাকে (মাহিয়া মাহি) তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে তলব করা হয়েছে। আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) অনুসন্ধান কমিটির চেয়ারম্যার (যুগ্ম জেলা ও দায়রা জজ, ২য় আদালত) মো. আবু সাঈদ মাহিয়া মাহিকে তলব করেন। মাহিকে পাঠানো এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, আপনাকে জানানো যাচ্ছে যে, গত ১৪ ডিসেম্বর ‘আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাচ্ছেন মাহি’ শিরোনামে খবর প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, ‘প্রার্থিতা ফিরে পাওয়ার পর রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) আসনে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা শুরু করে দিয়েছেন মাহি। ১৪ ডিসেম্বর মাহি তার ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেন। তাতে দেখা যায় তিনি নিজ এলাকা রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) আসনে জনসাধারণের কাছে ভোট চাওয়া নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।’ চিঠিতে আরও বলা হয়েছে, এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে গোচরীভূত হয়েছে যে, আপনি গত ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রতীক বরাদ্দ করার আগেই গোদাগাড়ী উপজেলার চরআষারিয়াদহ ইউনিয়নের বিভিন্ন জায়গায় ব্যাপক জনসমাগম করে নির্বাচনী প্রচার শুরু করেন এবং ভোটারদের কাছে ভোট চান। ওই আচরণের মাধ্যমে আপনি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৬(ঘ) ও বিধি ১২ লঙ্ঘন করেছেন, যা নির্বাচন-পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়েছে বলে উল্লেখ করে অনুসন্ধান কমিটি। এ অবস্থায় জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৬(ঘ) ও বিধি ১২ লঙ্ঘনের দায়ে কেন বাংলাদেশ নির্বাচন কমিশনে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর বেলা ১১টায় সশরীরে উপস্থিত হয়ে মাহিকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিপি/কেজে  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি