আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মমতাজকে শোকজ নোটিশ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্কঃ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠিয়েছে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি। আজ শনিবার মানিকগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ রেজমিন সুলতানা তাকে শোকজ করেন।
নোটিশে বলা হয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী হিসেবে স্থানীয় জনগণের সঙ্গে বিভিন্ন সময়ে সমাবেশের মাধ্যমে নৌকার পক্ষে নির্বাচনী প্রচার চালাচ্ছেন মমতাজ। প্রচারের জন্য নির্ধারিত সময়ের আগে হওয়ায় তা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হচ্ছে।
আচরণবিধি লঙ্ঘনের কারণে কেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে না তা জানাতে আগামী ১৮ ডিসেম্বর দুপুর ১২টার দিকে নির্বাচনী তদন্ত কমিটির কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে অথবা মনোনীত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
৩ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি