৪ মে ২০২৬

আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা
সুলতানা মাসুমা,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শুক্রবার ( ১৯ নভেম্বর ) আচরণবিধি প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি মো. মাহবুবুর রহমান । এ সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একজন চেয়ারম্যান প্রার্থীকে সর্বমোট ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা আরোপপূর্বক আদায় করা হয়। এবং এছাড়া সড়ক পরিবহন আইন ২০১৮ ভংগ করায় ৪ জন মোটর সাইকেল আরোহীকে ৪০০০/- টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কিছু প্রার্থীকে আচরণবিধি প্রতিপালনের বিষয়ে সতর্ক করা হয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার নিমিত্তে আচরণ বিধির উপর নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি