আবরার হত্যার প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

রমজান আলী টুটুল, নীলফামারী প্রতিনিধি: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে নীলফামারীর সৈয়দপুরের রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে প্রেসক্লাবের সামনে ওইসব কর্মসূচি পালন করা হয়। দুপুর সাড়ে ১২টায় ওই বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র মেহেদী হাসান রনির নেতৃত্বে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বিদ্যালয় থেকে শুরু করে শহীদ স্মৃতি অম্লান চত্বর হয়ে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে শিক্ষার্থী আরিফ, কালাম, জয়সহ প্রায় অন্যান্য প্রতিষ্ঠানের অর্ধশতাধিক ছাত্রছাত্রী অংশ নেয়। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকান্ডে জড়িতদের কঠোর শাস্তি ও ন্যায় বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১০ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১০ মাস আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি